তোমার প্রতীক্ষায়
তোমার প্রতীক্ষায়
তোমার প্রতীক্ষায়
মানিক চন্দ্র গোস্বামী
সাহসী বিপ্লবী, সংগ্রামী নেতা, হে নেতাজি বীর,
বিশ্ব দুয়ারে সম্মানীয় নাম,
জানাই তোমায় সশ্রদ্ধ প্রণাম।
স্বাধীনতা আসবে তোমার হাতে, আস্থা ছিল দেশবাসীর।
স্বাধীনতা এলো ঠিকই, পেলাম না আর তোমায়,
স্বার্থলোভীর চক্রান্ত ইতিহাসে লেখা,
রাজনীতির চক্রব্যূহে নিভলো দীপশিখা।
আমরা তোমায় হারিয়ে ফেলে হয়ে গেছি অসহায়।
সোনার ভারত গড়ার ইচ্ছে সত্যি হলো না হায়,
স্বাধীনতায় এলো বিভক্তি করন,
স্বপ্ন তোমার হলোনা পূরণ,
ফিরে এসো বীর, ভারতের মাটি তোমার প্রতীক্ষায়।
