STORYMIRROR

Ahana Pradhan

Abstract Romance

3  

Ahana Pradhan

Abstract Romance

তোমার দেখা

তোমার দেখা

1 min
230

বনের মাঝে পাহাড় নেয়ে

দিলে আমায় হাঁক,

তোমায় খুঁজি শব্দ বেয়ে

পেরিয়ে গাছের বাঁক,

শিকড় পাতার ঝাঁক

মাড়িয়ে তোমার আবেগ ডাক

এলো আমার পানে ধেয়ে।

.

ঝমঝমানো ভারের মেজাজ

ছোট্ট খাদের মানী,

সম্মুখেতে নুড়ির বিরাজ

সাজিয়েছে পাদানি,

এগিয়ে এসে অল্পখানি

আঙুলডোবা তোমার পানি

বনের অধিরাজ।

.

টুকরো তোমার আদর কণা

ছড়ায় হিমের রেশ,

খানিকমতন আপনমনা

সময় কাটাই বেশ;

শেওলা মাদুর সামনে টানা

ডাকল দূরের নাম-না-জানা

তেপান্তরের দেশ।

.

দূর শহরের অচিন মেয়ে

তোমার কাছে এসে

তোমার সাথে বিজন গেয়ে,

তোমায় ভালবেসে,

দুই পা চালাই বেলার শেষে

যাত্রা ইতির দুঃখী রেশে

তোমায় প্রাণে নিয়ে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract