STORYMIRROR

Subhankar Ghosh

Romance Classics

4  

Subhankar Ghosh

Romance Classics

তোমার ঐ চোখ

তোমার ঐ চোখ

1 min
343

ওচোখে তাকালেই প্রেমে পড়ে যাই,

কারণে অকারণে ফিরে ফিরে চাই।

মিষ্টি চাহনিতে দৃষ্টি ফেরেনা...

তবু এই রহস্য কোন খোঁজ মেলেনা।


ওচোখে তাকালেই পথ করি ভুল,

নীল সমুদ্র যেন নাই তাহার কুল,

দৃষ্টির অসীমে হারিয়ে যে যাই...

তুমি ফিরে তাকালেই ফোটে যেন ফুল।


ওচোখের গহীনে দেখি মুক্ত নীল আকাশ,

তাতেই সুখের নদী প্রেমের অভিলাষ।

কালো নীল মনি জুড়ে স্বপ্নের দেশ...

যতই দেখি তবু থাকে ,কাটেনা তার রেশ।


তোমারি নয়ন জুড়ে প্রেম করে খেলা,

নয়নের নীলে দেখি সুখের এক মেলা,

পলকে পলকে তুমি কবিতার রাণী..

তোমার নয়ন দেখে কাটে মোর বেলা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance