STORYMIRROR

Subhankar Ghosh

Fantasy Inspirational

3  

Subhankar Ghosh

Fantasy Inspirational

সবুজ গাছের চারা

সবুজ গাছের চারা

1 min
212

বন্ধু একটু দাড়া

এলোমেলো বাতাসের পাবি সাড়া

প্রেমিক হবে স্বচ্ছ আকাশ

প্রেমিক কৃষ্ণচূড়া।

বন্ধু একটু দাড়া!

হঠাৎ ঝুম বৃষ্টি এসে

তোকেই শুধু ভালোবেসে

ভেজাবে তোর পাড়া!

বন্ধু একটু দাড়া!

এই শহরে বুনে দে আজ

সবুজ গাছের চাড়া।

ফুলে ফুলে ভরিয়ে দিতে

ভালোবাসার শপথ নিতে

সম্মুখে হাত বাড়া!

বাতাসটা খুব মিষ্টি হবে

সকাল বিকাল বৃষ্টি হবে

প্রেমিকা হবে পাখির কুজন

প্রেমিক হবে সন্ধ্যা তাঁরা।

বন্ধু একটু দাড়া!

এই শহরে বুনে দে আজ

সবুজ গাছের চাড়া।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy