STORYMIRROR

Sunanda Chakraborty

Abstract

4  

Sunanda Chakraborty

Abstract

স্তব্ধ পুরুষ

স্তব্ধ পুরুষ

1 min
264


আমি দেখেছি তারে স্বপ্নগুলো ভেলায় করে ভাসিয়ে দিতে,

ঘুমিয়ে থাকা রাত্রি গুলোর নিশাচর পাখি হতে ।

তুমি কিনেছিল দামী দামী সব মনোহারী ,

কিন্তু বেচে দিয়েছিলে নিজের খেলনা গুলো ।


আমি দেখেছি তোমায় অকারণে ভালোবাসতে ,

ভুল নির্ভুল মাঝে আঁকড়ে রাখতে ,

শামুকের মতো গুটিয়ে গেছি খোলসে ,

পায়ে চাপা পড়ার সময় তাড়াহুড়া করেই এসেছে নাগালে ।


না তুমি কে ?

কেন শুনছো আমার স্তব্ধ পুরুষের কথা ।

অব্যক্ত কথার জেলখানায় বন্দি ,

জামিন করানোর সাক্ষী কই ?

তুমি আশ্রয় দিয়েছো 

কিন্তু দাওনি কথা বলার আইন ।

আইন ভঙ্গের সাজা স্তব্ধ পুরুষের কানে বাজে কাসরের মত ,

ট্রেনটা চলে গেল , 

ঘরে ফেরা হলো না আর ।

শেষ ট্রেন চলে গেল ।

     

         @সুনন্দা


Rate this content
Log in

Similar bengali poem from Abstract