সর্বত্র ভারতের জয়গান
সর্বত্র ভারতের জয়গান
মানুষের মনে লালিত অজানাকে জানার অতৃপ্ত বাসনা,
মহাশূণ্য মহাকাশ মনে আনে অযুত কল্পনা
চাঁদের বুড়ি বলে ছুঁয়ে দেখনা
চাঁদের আলোয় প্রেমের বন্যা
চাঁদের পৃষ্ঠ আজানা
থেকে জানা
হবে
সবে
বিক্রম গেছে
গোলাকার কক্ষের কাছে
চাঁদের নিকটে পৌঁছে গেছে
দক্ষিণ মেরুতে নামার কথা আছে
তারপরেই প্রজ্ঞানের কাজ করার কথা রয়েছে
আজ সর্বত্র ভারতের বিজ্ঞান সাধনার জয়ধ্বনি উঠছে
