সংসার উপাখ্যান
সংসার উপাখ্যান
জীবনে কাউকে বুঝি খুশি রাখা হলো না,
আমিই কি বিশ্বপাপী? কেউ তো সত্য বললো না।
অবুঝ আমি; সংসার খেলায় একদম কাঁচা;
কেনো জন্ম হল আমার? হওয়া উচিত ছিল অবহেলার আগাছা,
সত্যি বুঝিনা; বিধাতার লেখা; বোধহয় আমি পরিপূর্ণ পাপী;
দুঃখ হয়; নরকের মানুষ হয়ে কেনো যে স্বর্গ মাপী,
জন অরণ্যে একাকী অবুঝ পশুর কি যে নিদারুণ জ্বালা;
দগ্ধ হয়ে মর্ত্য অনলে; শেষে খোঁজে অন্তিম শয্যার মালা l
