STORYMIRROR

Anindya Biswas

Abstract

4  

Anindya Biswas

Abstract

ভুলের হিসাব

ভুলের হিসাব

1 min
1

জীবনের শাশ্বত প্রশ্ন; আমিই কি ভুল?
উত্তর সোজা; জবাব খুঁজতে যদি না হও আকুল,
পাবেনা উত্তর; বা পেলেও কিন্তু হবেনা নির্ভুল;
শেষ অব্দি শুনবে; যা ছিল তোমার- ভুল; সব কিছুই ভুল l

সেই ভুলের কখনো হবেনাকো মাপ;
যতো খুঁজতে যাবে ক্ষমা; পূর্ণই রবে যে পাপ,
কি করলে হবে মুক্তি? যদি করতে পারো পাগলের প্রলাপ;
শুধু মনে রেখো;  জগত খালি মেনে নেয়- শিশুই নিষ্পাপl

তাই করোনা কোনো আর হিসেব; রেখো অন্তরেই পূর্ণ জ্বালা;
ধৈর্য ধর; সময়ে ঠিক আসবে বিদায় নেবার পালা,
সেদিন নাহয় করবে জগত বিচার; দেবে নাকি গলায় ফুলের মালা;
পড়ে যাবে  ঠিক ভুলের হিসেবে; জীবন শেষের ছোট্ট তালা l


Rate this content
Log in

Similar bengali poem from Abstract