প্রশ্ন
প্রশ্ন
নিজেই নিজেকে প্রশ্ন করি;
চলছে তো ঠিক-ঠিক সময় ঘড়ি?
এলোমেলো কোনো পাহাড়ের বাঁকে;
জিরিয়ে নেওয়া হয়তো ফাঁকে ফাঁকে?
দিকশূন্যপুরের নীরবতার মাঝে বসা;
নীরবতা যেন বলে; ছুটছিস যে—সবই তো কর্মনাশা,
নিজেকেই নিজে প্রশ্ন করি;
প্রশ্নের উত্তর পেয়েও আবার একি প্রশ্ন করি।
