বহমান জীবন
বহমান জীবন
বহমান জীবন;
মন তার উচাটন;
ভাঙা গড়ার খেলায় বিপর্যস্ত সমীকরণ,
মেলেনি অনেক হিসেব; ভুল করা আবেগ;
নিরস্ত্র মন ভয়ে—নাকি পুরোনো এক আক্ষেপ?
বসে আছি সে প্রশ্নের উত্তরে,
সংসার নদীর তীরে;
দেখছি বসে দুঃখ কষ্টের পলিমাটি,
পারে আসছে ভিড়ে।
জন্মেছে নতুন উপত্যকা
জীবন গিরি খাত মাঝে;
গিরি-বাতাস হবে পুনঃ অবরুদ্ধ,
তারই কন্ঠ আজ বাজে।
বহমান জীবন; মন উচাটন;
পথ তার বন্ধুর;
দিতে হবে তবুও পারি,
দিয়ে ভাবনাকে আড়ি;
হাঁটতে হবে যে বহুদূর।
