পথে হল দেরি
পথে হল দেরি
জানি; এসেছি দেরি করে; করেছি বিশাল ভুল;
হাতটা বাড়াতে হয়েছে দেরি; জেনেও তোর ঠিকানা নির্ভুল,
জানি; শুনতে পেয়েছি ;অনেক দেরিতে তোমার কন্ঠের ডাক,
তবে মন জানতো তোমার মন ঠিকই; ভালবাসাটাই ছিল নির্বাক,
মাপ করিস আমায়; মেনে নিয়েছি ভুল; রেখেছি তোকে অনেক একা;
অন্ধকার গলিতে হাঁটতে হাঁটতে; তোর নিষ্পাপ আলোর পাইনি দেখা,
তবে এলাম যখন ; তীব্র দহন শেষে; আশা ; করে নিবি আমায় আপন;
তোর হৃদয় বাগানে ফুটবে গোলাপ; নিয়ে আমার ভালবাসার স্নেহ বপন l
