জীবন হিসাব
জীবন হিসাব
একটু একটু করে মেলানো হিসাব;
কিছু নীরব প্রতিবাদ;
কিছু নির্দোষ অপরাধ,
তারই মাঝে কিছু নিস্তব্ধ একান্ত প্রলাপ;
মনের জল মানে না যে শরীরের বাঁধ,
দিকে দিকে ফুটে উঠেছে সংসার গোলাপ- কাঁটা;
জীবনের বাগানে; সদ্য ফোটা সেই গোলাপ কুড়ি ,
ভবিষ্যতের অজানা নির্দেশ পূর্ণ বর্তমান খাতা;
তারই পাতায় পাতায় উদাহরণ ভুরি ভুরি ,
একটু একটু করে মেলানো হিসাব;
তারই মাঝে কিছু নিস্তব্ধ একান্ত প্রলাপ,
সেই প্রলাপ এর ফাঁকে করে মন কাঙাল এর ধন চুরি;
সে চুরির অপরাধে ফেঁসে ; প্রাণপাখি যায় উড়িl
