STORYMIRROR

Anindya Biswas

Romance

4  

Anindya Biswas

Romance

মিলন

মিলন

1 min
25

তোমার হাতে তুলে দিলাম জীবনের জাদুকাঠি, চোখে চোখ রেখে করলাম হৃদয়ের সর্বনাশ;
 কেন করলাম? তুমি মানুষটা ভীষণ খাঁটি— তোমাকেই বানাতে চাই প্রতিদিনের অভ্যাস। অনুযোগ তোমার—লিখিনি কেন তোমায় নিয়ে কবিতা?
কি করবো বলো, তোমায় ধরা বড় দায় কলমের আঁচড়ে;
 ধূসর কাগজে আটকায় না তোমার চোখের জলছবিটা,
তবু তোমার ভাবনা রয় মনেই, তারা নেয় না বিদায় সাঁঝে।
আশা রাখি—একদিন লিখবো তোমায় মনের পাণ্ডুলিপি,
গানে গানে কাটবে রাত, ঠোঁটের ছোঁয়ায় জাগবে স্মৃতিলিপি;
 সেই দিনের অপেক্ষায় আজ থাক না না-বলা ভাষা, মিলুক যেদিন তৃষ্ণার্ত দুটি হৃদয়—মিটুক অপূর্ণ পিপাসা


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance