STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

স্নেহ মমতার সূতোয় গাঁথা

স্নেহ মমতার সূতোয় গাঁথা

1 min
280

ফুলের সৌরভ ,চাঁদের জোছনা

সবই তো কিছু দিনের তরে

স্নেহ মমতা যে চিরদিন গাঁথা

মন আঙিনায় খুশি ভরে।

ভাই বোনের পবিত্র সম্পর্ক

জানে গো জগত জন

জলে ডোবে না,আগুনে পোড়ে না 

এমনি সে ভাব বন্ধন ।

একটি বৃন্তে স্নেহের পাপড়ি

কি অপূর্ব যে দেখায় 

ভাই থাকলে পাশে বোন নির্ভয়ে

প্রতি স্থানে পায় বিজয়।

রাখী এনে দেয় খুশীর পসরা 

ভাই বোন পুলকিত।

ভাই যে দেয় সুরক্ষা বচন

বোন হয় গর্বিত ।

অটুট বন্ধনে গড়া এই সম্পর্ক 

ভাতৃহীন বোঝে সে মর্ম 

রাখী পূর্ণিমায় মন তার চায় 

পালন করে যে ধর্ম ।

সবার জীবনে রাখী এনে দিক 

সদ্ভাব ,স্নেহ, প্রীতি

রাখী বেঁধে দাও আনন্দে ভিজে 

দেখো না জাতি, অজাতি ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract