STORYMIRROR

Riya Singh

Romance Tragedy

3  

Riya Singh

Romance Tragedy

সমপ্রেম

সমপ্রেম

1 min
12K

তোমরা যাদের সমকামী ,রূপান্তরকামী বলে আখ্যা দাও।

অন্তরালে নাক সিঁটকাও ,

ওদের ছোঁয়া বাঁচিয়ে চলো পারতপক্ষে ।

ওদের দোষ একটাই চিরাচরিত গতানুগতিক ধারার উল্টোস্রোতে হেটেছে ওরা।

সমাজের গোঁড়ামির পর্দা সরিয়ে মুক্ত বাতাসের ইচ্ছে উড়ানের সীমানায় পাড়ি দিয়েছে।

ওরা সমলিঙ্গে পেয়েছে প্রেমের আভাষ ...

হৃদয়কোণের খুঁজেছে ভালোবাসার বাস।

ভালোবাসা মানেনা বিভেদ।

বোঝেনা লিঙ্গের ভেদাভেদ।

তারাও মানুষ শুধু সভ্য সমাজের নেই কোন মান না হুশ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance