STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract

4  

Debashis Bhattacharya

Abstract

সীমার মাঝে অসীম তুমি

সীমার মাঝে অসীম তুমি

1 min
406

সীমার মাঝে অসীম তুমি

গান গেয়ে যায় অমৃত ধ্বনি

সেই ধ্বনিতেই মগ্ন শিশু

কভু কাঁদে, হাসে কভু


চঞ্চল এ মন পড়ে ধরা

তোমার সুরের তারে বাঁধা

এমন মধুর ছন্দে ভরা

ঘোরে পৃথিবী, ঘোরে তারা


ঠিকানা তোমার নেইকো জানা

প্রাণের ডাকে দাও যে সাড়া

ব্যাকুল হৃদয়ে মায়ার বেড়া

তাইতো থাকো তুমি অধরা


প্রতি নিমেষে আনাগোনা

শ্বাসে প্রশ্বাসে অনিত্য খেলা

স্বপ্ন নিয়েই বাঁচা-মরা

যাবো কোথায় নেইকো জানা


সুখ দুঃখের ইতি টেনে

নিয়ে যাবে দূর অদেশে

যেথায় আসা যাওয়ার নেইকো পালা

তোমার সাথে হাসি খেলা


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract