STORYMIRROR

Sipra Debnath

Abstract Action Others

3  

Sipra Debnath

Abstract Action Others

সিগারেট

সিগারেট

1 min
214


টানলে জিনিস লম্বা হয় উল্টো তোমার বেলায় 

তোমার প্রেমে পড়ে মনের সুখে টানে তোমায় 

ভেতরে ভেতরে বুকের ভিতর অসুখে ক্ষয়ে যায়।


তোমার আসক্তিতে পরিবার যায় উচ্ছনে

একটু একটু করে মরণ ব্যাধিতে ঘর বাঁধে

 শরীর জুড়ে,একটু করে ভয় ঢুকে মনে।

 

যতক্ষণ ছোঁয়নি তোমারে সব ভালো ছিল

সন্তান পরিবার হাসি খুশি আনন্দে বিভোর

কোনো চিন্তা দুঃখ বিষাদ কভু না ছিল।


আর ছোঁব না তোমায় পড়বো না মায়ায় 

দেবোনা করতে সর্বনাশ আমার আর

পরিবারের, ওরা থাকবে ভালো আমার ছত্রছায়ায়।




এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract