STORYMIRROR

Epsita Deb

Abstract Romance Inspirational

3  

Epsita Deb

Abstract Romance Inspirational

শুধু ভালোবাসো✍ঈপ্সিতা দেব

শুধু ভালোবাসো✍ঈপ্সিতা দেব

1 min
165

আমি শুনেছি তোমরাও নাকি স্বপ্ন দেখো!

তোমরাও নাকি গল্প লেখো,

গান গাও প্রান ভরে-----

সুরের তালে তালে হৃদয় দোলাও!

তোমরাও নাকি আনন্দে গা ভাসাও,,,

আমার মতো......


আমি শুনেছি তোমরাও নাকি এখনো ভাবো..

এখনো করো অনুভব - হৃদয় দিয়ে!

তোমরাও এখনো ভাবো,মানুষের চাওয়া-পাওয়া নিয়ে.. 

মানুষের জন্য আজো কষ্ট পাও;

আমার মতো....



আমি শুনেছি তোমরাও নাকি -

মেঘলা দিনে একলা ঘরে কাঁদো...

নীরবে ব‍্যাথাগুলো হাসিমুখে লুকিয়ে রাখো;

আমি শুনেছি তোমাদের বুকেও নাকি ,

কষ্টগুলো আছে জমে বরফের মতো !!!

আমার মতো...



আমি আবার লিখেছি গান,

এ যে ভালোবাসার গান,

সে তো বেঁচে থাকার গান,

তোমরা শুনবে নাকি সে গান;

শুধু একবার বলো!একবার শোনো..

তোমরাও নাকি খোঁজো শুধু ভালোবাসা !!


শুধু ভালোবাসো,শুধু ভালোবাসো--

তবে প্রান ভরে শুধু ভালোবাসো!!

আমার মতো.....





Rate this content
Log in

Similar bengali poem from Abstract