চিঠি ✍ ঈপ্সিতা দেব
চিঠি ✍ ঈপ্সিতা দেব
হারিয়ে যাওয়া বইটা আজ খুঁজে পেয়েছি বইয়ের তাকে,,
তোমার শেষ চিঠিটা ছিল তার ভিতরে!
তোমার সকল ব্যথা জীবন্ত কলমের আঁকড়ে
কত অবহেলা করেছি তোমারে ,
আমার সকল প্রশ্নের উত্তর রয়েছে ঐ চিঠিতে
ফিরে এসো আমার নিঃসঙ্গ জীবনে।
তোমাকে না বলা কথাগুলো
জমা রয়েছে হৃদয়ের কোনে,
কত স্বপ্ন দেখি আজি তোমাকে ঘিরে,,,
মধুর স্মৃতিগুলো সযত্নে রয়েছে !
আজ ও মোর হৃদয়ের কোনে ;
ফেলে আসা দিনগুলো ছিল স্বপ্নমাখা
শুধু তোমার জন্য এসেছি আজি
এই নির্জন দ্বীপে একলা আমি
ফিরে এসো আবার আমার নিঃসঙ্গ জীবনে।
তোমাকে না লেখা চিঠিটা রয়ে গেছে হৃদয়ের কোনে,
আমার হৃদাকাশে জমে থাকা মেঘ কেটে গেছে
তোমার চিঠিটা পড়ে বারে বারে ,,,
আমার ভুলগুলো ক্ষমা করে,
আবার এসো ফিরে আমার ঘরে!
তুমি কি বোঝ না তোমাকে ছাড়া সবকিছুই শূন্য
আমার সাজানো সংসার আজ নেই আর পূর্ণ!!
ফিরে এসো আবার আমার নিঃসঙ্গ জীবনে।

