STORYMIRROR

Epsita Deb

Abstract Romance Inspirational

3  

Epsita Deb

Abstract Romance Inspirational

নিঃশব্দ ✍ঈপ্সিতা দেব

নিঃশব্দ ✍ঈপ্সিতা দেব

1 min
114


নিজের কথা ভাবলে তুমি হবে স্বার্থপর ,

এই সব কথায় আর কখনও দেবে না কান।

যারা কহে এই কথা তারাই ভাবে নিজকথা

কথার জালে জড়িয়ে নিজের কার্য সিদ্ধ করে ।

তোমার ভুল ধরিয়ে দিয়ে বেড়িয়ে পড়ে বিশ্বভ্রমনে তুমি থাকো সেই ঘরের কোনে বসে নিঃশব্দে।

চেয়ে দেখো স্বপ্নগুলো আজি

ফিকে হয়েছে নিঃশব্দে।।


ঘুণ ধরা সম্পর্ককে ধরো না আঁকড়ে

বেরিয়ে এসো এই মায়াজাল থেকে ,

মিথ্যা মোহ মায়ায় বাঁধা থেকে কি লাভ হবে?

আঘাত পেয়ে কুঁকড়ে কেন আছো বসে কোণে? 

দিনের শেষে নিজের জন্যে রাখো কিছু সময় হাতে।

প্রান ভরে হাসো,আগে নিজেকে রাখো ভালো,

একটু না হয় নিজেকেই ভালোবাসো,

তোমার প্রিয় লেখনী নাও তুলে নিঃশব্দে

আবারও লেখো গল্পকথা অক্ষরযোদ্ধা হয়ে।।


যন্ত্রণাময় বিষাক্ত কথাকে দিও না স্হান অন্তরে

হৃদয়ের অব‍্যাক্ত কথাগুলো কলমের আঁকড়ে,

শব্দ হয়ে দেবে উঁকি শ্বেত কাগজে।

সমাজের চালচিত্র তুলে ধরো সেথায় যতনে,

তোমার সৃষ্টিকে সঙ্গী করে ফুটবে হাসি পাঠকমহলে;

তুমি যখন সফল হবে থাকবে সবাই তোমার পাশে ,

দলা পাকানো কান্নাগুলো নেবে বিদায় নিঃশব্দে দেখবে স্বপ্নগুলো ডানা মেলে ভাসছে ঐ নীলগগনে।





Rate this content
Log in

Similar bengali poem from Abstract