STORYMIRROR

Epsita Deb

Abstract Romance Others

3  

Epsita Deb

Abstract Romance Others

নবরূপে ✍ ঈপ্সিতা দেব

নবরূপে ✍ ঈপ্সিতা দেব

2 mins
189


আরো একবার জনম হলে-

পেতাম সবকিছু আবার নতুন করে,

এই জনমের ভুলগুলো শুধরে নিতাম যতন করে!

কোনো কিছুর বিনিময়ে যেতাম না আর ভুল পথে ।

জটিল ধাঁধাগুলোর উত্তর-

নিশ্চয় পেতাম খুঁজে তখন;

হতো না সময় নষ্ট আর এখনকার মতো।

তুমি কি তখনো থাকতে আমার হাতটা ধরে,

থাকতে দাঁড়িয়ে আমার পাশে

ঠিক আজকের মতো!


আরো একবার জনম হলে-

পেতাম সবকিছু আবার নতুন করে,

তখন স্বপ্নগুলো আবার ডানা মেলে 

উড়ে যেতো ঐ দিগন্ত পেরিয়ে-

আমি আবার লিখতাম নতুন কথা,

গাইতাম তোমার সেই প্রিয় গানটা।

যেতাম তোমার সঙ্গে সমুদ্রের নোনা জল পেরিয়ে ঐ সবুজে ঘেরা নির্জন দ্বীপে....

যেখান থেকে একদিন ,

নতুন করে হয়েছিল সকল জীবের ঐ সৃষ্টি

থাকতাম মোরা সেথায় গিয়ে 

শুধু তোমার সঙ্গে।।


আরো একবার জনম হলে-

পেতাম সবকিছু আবার নতুন করে,

চেষ্টা করতাম চিনতে আবার মানুষকে

মানুষ চিনতে আমি আর করতাম না যে ভুল এবারে!

বারেবারে ওদের বিশ্বাস করে ,

শুধু নিজেকে আঘাত করে -

ক্ষতবিক্ষত করেছি এই হৃদয়টাকে!

মুখোশধারীদের থেকে আগলে রাখবো

নিজেকে অতি যতনে;

নিজেকেও ভালো রাখবো এবার থেকে।

যে ভুলগুলো আজো কাঁদায় আমায় -

সেই ভুলগুলো শুধরে নেবো এই জনমে,

এই জনমের না পাওয়াগুলো -

চাইতাম না আর কখনো,

শুধু তুমি থেকো আমার সাথে।

তোমার ভালোবাসা পেয়ে-

সব কিছু আজ গেছি ভুলে,

এইভাবেই থেকো তুমি সারাজীবন আমার পাশে।।



আরো একবার জনম হলে-

পেতাম সবকিছু আবার নতুন করে,

ভালোবেসে তোমার সনে

বাঁধবো মোরা ঘর দুজনে

ভালোবাসি শুধুই যে তোমারে

রাখবো তোমায় যত্ন করে মোর হৃদয় মাঝারে__

তোমার সনে যাবো ঐ পাহাড়ের কোলে,

সাগর ঢেউএ তালে নীল জলে পা ছুঁয়ে-

বালুকাময় পথ ধরে শুধু তোমার সঙ্গে

তোমার হাতটা ধরে এগিয়ে যাবো

বলো নিয়ে যাবে আমায়.....

নক্সিকাথায় থাকবে লেখা

 মোদের এই অমর প্রেম গাঁথা,

শুধু থেকো তুমি এভাবে আমার পাশে।




আরো একবার জনম হলে-

পেতাম সবকিছু আবার নতুন করে,

শীতলপাটি পেতে চাঁদনি রাতে 

বসবো মোরা ঐ ন‍্যাড়া ছাদে,

বড় ইচ্ছে করে আজ ও শুনতে,

তোমার ঐ বেহালার সুরের টানে ভাসতে

তারাদের সাক্ষী রেখে গাইবো 

তোমার লেখা গান তোমার সনে।

তোমার সুরে সুর মিলিয়ে ,

পরিরা তখন ফুলবাগানে 

আসবে আবার নেমে

নাচবে তারা আপন মনে....

তুমি শুধু থেকো আমার সনে।।

তোমায় ভালোবেসে যাবো জনম জনম ধরে।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract