STORYMIRROR

Epsita Deb

Romance Classics Inspirational

4  

Epsita Deb

Romance Classics Inspirational

ভিনদেশী তারা

ভিনদেশী তারা

1 min
224

হে প্রিয়তমা,প্রাণপ্রিয়া প্রেয়সী 

তোমার ঐ ভূবনভোলানো হাসির মাদকতায়,

আমি নিজেকে হারিয়েছি বারেবারে !

তোমার সান্নিধ্যে আমার হৃদয় আজ উত্তাল 

তোমার পরশে আমার হৃদয় শান্ত আজি।

আমার মনের আঙিনায় বসন্তের আগমন ঘটছে-

এই প্রকৃতি যেন আজ তোমার রূপের

নবরূপে সেজে উঠেছে,

এবার আমার বিদায় নেওয়ার পালা!

হে প্রিয়তমা তারার পানে চেয়ে দেখো

পড়বে যখন আমার মনে,

গভীর রাতে স্বপ্নলোকে 

দেখবে আছি আমি তোমার সনে।


হে প্রিয়ে, আজ এই বিদায়বেলায়

প্রতীক্ষা বিনা অন‍্য কোন পথ নেই উন্মুক্ত;

 দ্রুতই আসবো ফিরে গ্রীষ্ম, বরসা পেরিয়ে শরতের মেঘ দূত হয়ে আসবে তোমার কাছে।

গবাক্ষ পথে হিমেল বাতাস

দেবে জানান তৈরী থেকে 

তোমায় নিয়ে যাবো ভীনদেশে।।


ধন‍্য !আমি তোমাকে স্ত্রীরূপে পেয়ে

আমার হৃদয়ের সকল অনুভূতি 

শুধু তোমাকে নিয়ে......

তোমায় নিয়ে যাবো সেই দেশে 

যেথায় কেবল থাকবো মোরা দুজনে

পাহাড়ের কোলে রক্তিম সূর্য দেয় উঁকি

সবুজ ঘেরা বসনে সেজে ওঠা প্রকৃতি

নবরূপে সেজে উঠে প্রভাতে,

তোমায় নিয়ে যাবো সেদিন ভীনদেশে।।


 দিবারাত্রি ভালোবেসে দেখবো মোরা প্রকৃতিকে

তোমার অবগুণ্ঠন সেদিন যাবে সরে ,

সেদিন পাহাড়ি ঝর্ণার অপরূপ রূপে মুগ্ধ হয়ে

শীতল জলের স্পর্শে সিক্ত হয়ে

হে প্রিয়তমা ভিনদেশী তারা 

সেদিন তোমায় পাবো নিজের করে!!

তুমি থেকো মোর প্রতিক্ষায়,,

আমার হৃদয়ের সকল অনুভূতি 

শুধু তোমাকে নিয়ে......


💜💜💛💛💛❤❤❤💛💛❤❤❤💜💜

সর্বস্বত্ব সংরক্ষিত © ঈপ্সিতা দেব


Rate this content
Log in

Similar bengali poem from Romance