গণতন্ত্রের অতন্দ্র প্রহরী কলমে-ঈপ্সিতা দেব
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী কলমে-ঈপ্সিতা দেব
⭐⭐⭐গণতন্ত্রের অতন্দ্র প্রহরী⭐⭐⭐
কলমে - ঈপ্সিতা দেব
সকালবেলার চায়ের সাথে জ্ঞানের আলোকবর্তিকা,
দেশ-বিদেশের ঘটনার যেন জীবন্ত এক পত্রিকা।,
অন্যায়ের বিরুদ্ধে যে কলম গর্জে ওঠে সদা,
সে খবরই তো পথ দেখায়, ঘোচায় মনের কাদা।
সামাজিক এই দায়বদ্ধতা শ্রেষ্ঠ কাজের ধারক,
সংবাদপত্রই হতে পারে দুর্নীতির এক নিবারক।
জনগণের হকের কথা পৌঁছে দিতে উচ্চাসনে,
সাংবাদিকের সততা থাক দেশের প্রতিটি কোণে।
আয়না হয়ে দেখায় সে আজ সমাজেরই মুখ,
কোথায় কান্না, কোথায় হাসি, কোথায় বড় সুখ।
অসহায়ের কন্ঠ হয়ে গর্জে ওঠে লেখা,
অন্যায়েরই বিরুদ্ধে সে দেয় যে রুখে রেখা।
শিক্ষালোকের মশাল হাতে জ্ঞানের আলো জ্বালে,
দূরকে করে নিকট অতি আধুনিক এ কালে।
বাজারদর বা রাজনীতির খবরাখবর ঝুড়ি,
খেলার খবর কিংবা কোনো নতুন স্বপ্নপুরী।
সত্যিই আজ নৈতিকতার পড়ছে কালো ছায়া,
বিজ্ঞাপনের আড়ালে কেউ বিকিয়ে দিচ্ছে কায়া।
তবুও কি যায় ভুলতে তার প্রয়োজনীয়তা?
ইতিহাসের পাতায় জমা নীরব কোনো কথা।
সংবাদপত্র বিবেক হোক, কলম হোক এক ঢাল,
রক্ষা করুক সাধারণের জীবন মহাকাল।
ভুলগুলো সব শুধরে নিয়ে ফিরুক আপন ঘরে,
শক্তিশালী কলমে
মুক্ত থাকুক সত্যবাণী প্রতিটা অক্ষরে।
সত্য-মিথ্যার দ্বন্দ্বে যখন শক্তি হারায় লেখনী,
আঁধারের আড়ালে হাসে অপরাধীর ঐ হাতছানি।
তবুও চাই বিশুদ্ধ তেজ, চাই সেই নির্ভীক স্বর,
আবার জাগুক সংবাদপত্র, ভাঙুক ভয়ের ঘর।
দায়িত্ববোধের নিগড়ে বাঁধা সমাজ হোক সচল,
সত্যের জয়ে ফিরে আসুক গণতন্ত্রের আসল বল।
সকাল হবে রৌদ্রমাখা নতুন আশার ভোরে,
নির্ভীক সেই কলম যেন সত্য প্রকাশ করে।
সংবাদপত্র থাকুক বেঁচে মানুষের ঐ ভিড়ে,
বিশ্বটাকে আনুক টেনে আপন হাতের নীড়ে।
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী আমাদের সমাজ দর্পণ
সমাজের চালচিত্র জনগণের কাছে করে অর্পন।
সর্বস্বত্ব সংরক্ষিত ©️ ঈপ্সিতা দেব
