STORYMIRROR

Epsita Deb

Abstract Romance Inspirational

3  

Epsita Deb

Abstract Romance Inspirational

❤বালুকাবেলায়❤ ✍ঈপ্সিতা দেব

❤বালুকাবেলায়❤ ✍ঈপ্সিতা দেব

1 min
209

সেই বালুকাবেলায় প্রথম দেখেছিলাম তোমায়,

তোমার ঐ নীল চোখের তারায়

নিজেকে হারিয়েছি এক লহমায়,

সেদিন তোমার জন্যে স্পর্শ করেছি সাগরের ঢেউ ,

আমাদের মাঝে সেদিন ছিল না তো আর কেউ।।

মনে পড়ে তোমার সেদিনের কথা----

নোনাবালির পথ ধরে মোরা হেঁটেছি বহুদূর বহুদূ্র; সেদিন তোমার হাত ধরে 

অদ্ভুত শিহরণ জেগেছিল মনে,

আমাদের দৃষ্টি ছিল ঐ দিগন্ত পাড়ে।

তোমার জন্যে শুধু শিখেছি নিজেকে ভালোবাসে

নিজের লেখা কবিতায় সুর বাঁধতে।

তোমার সঙ্গ ছিল সদা সমুদ্রসম,

তোমাকে ছাড়া দিশাহারা এই জীবনে।

নোনা জলে সিক্ত হয়ে ভেসেছিলাম আবেগে

হঠাৎ ওঠা ঝড়ে লন্ডভন্ড হয়ে,

কেন হারিয়ে গেলে ঢেউয়ের তালে ,,,,


আজ পাঁচটা বছর পরে সেই সমুদ্র তীরে;

বালুকাবেলায় আবার দেখা হলো তোমার সনে,

তোমার ঐ নীল নয়নের দৃষ্টি 

আমার ক‍্যানভাসের ফুটে ওঠা এক অপরূপ সৃষ্টি।

আজ সকল মেঘ কেটে গেছে আমাদের মনে

দেখো দিগন্তে আবার রক্তিম হয়ে উঠেছে;

তুমি এসেছো ফিরে আবার আমার কাছে।

আমাদের ভালোবাসা নীলাকাশে ডানা মেলেছে 

আজ এই শুভক্ষণে যাবে নাকি 

ঐ নীল দিগন্তে পাড়ে ?

তোমার জন্যে আজ ঝিনুকে মুক্ত খুঁজে পেয়েছি।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract