STORYMIRROR

Epsita Deb

Abstract Romance Inspirational

3  

Epsita Deb

Abstract Romance Inspirational

❤স্মৃতিচারণ🔷 🔷ঈপ্সিতা দেব

❤স্মৃতিচারণ🔷 🔷ঈপ্সিতা দেব

1 min
191


      ❤ স্মৃতিচারণ 🔷

       ✍ঈপ্সিতা দেব


সেদিন বসন্তের ছোঁয়ায় 

সবুজে সেজে উঠেছিল প্রকৃতি, 

ঐ দূরে কোকিল কুহু ডাকে আপনমনে

সেদিন প্রথম দেখেছিলাম তোমারে

তুমিও নিজেকে সাজিয়েছিলে সবুজ শাড়ীতে।।


সেদিন মুগ্ধ হয়ে প্রথম দেখি তোমারে,

অপরাহ্নে শুনেছি তোমার সুরেলা কন্ঠে গান

তোমার ঐ ভূবন ভোলানো হাসি 

আজো জীবন্ত মোর হৃদয়ে।

তোমার স্মৃতির জগতে 

সেই সময় কি আজো দেয় ধরা?


হে প্রিয়তমা তোমার কি মনে পড়ে 

কতদিন নিভৃতে মোরা কাটিয়েছি।

 পড়ন্ত বিকেলে গগন মাঝারে 

ডানা মেলে উড়ে যায়

ধবল বলাকার দল;

কিংশুক তলে প্রেমিক যুগল 

বোনে স্বপ্নের মায়াজাল।


জীবন সায়াহ্নে একাকী আকাশে-

মোর সঙ্গী কেবল তোমার স্মৃতি

তোমার লেখা বইখানি;

তোমায় ছাড়া সব কিছুই 

আজোও বড়ই বেরঙিন।


সময়ের সঙ্গে তাল মিলিয়ে

বসন্তের দিনগুলো মোর

আজি কাটে অতীত স্মৃতিচারণে;

প্রথম প্রেমের পত্রখানি

পেয়েছিলাম সেই কিংশুকতলে।


সর্বস্বত্ব সংরক্ষিত © ঈপ্সিতা দেব




Rate this content
Log in

Similar bengali poem from Abstract