STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

সহৃদয়তা

সহৃদয়তা

1 min
298

সহৃদয়তা

মানিক চন্দ্র গোস্বামী


ব্যথা, যন্ত্রনায় কাতর রোগীকে

সুস্থ করার টানে,

মানব সেবার ব্রতে ব্রতী

নিঃস্বার্থ সমর্পণে।


মহান কার্য্য নিরলস সেবা,

সান্ত্বনা শোকে দুখে,

পরিচর্যায় নিবেদিত প্রাণ

জয়ের দীপ্তি মুখে।


নার্সের পেশা রোগীর হিতে

সহৃদয় সেবা দান,

মৃত্যু পথযাত্রী রোগীও

বাঁচার মন্ত্র পান।


নার্সও মানুষ, সংসার আছে,

পরিবার পরিজন,

সুখ, দুঃখ, কষ্ট, যাতনা,

রয়েছে অভাব, অনটন ।


রোগভোগ আছে নানা ধরনের

ছোঁয়াচে বা মহামারী,

নিরলস সেবায় মনেতে আসে না

পরিজন, ঘরবাড়ি।


রোগীর কষ্ট নিরাময় তরে

শুশ্রুষা, সেবা ব্রত;

অসহায় রোগী আবেগে জড়ায়

আপন জনের মতো।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics