STORYMIRROR

Paula Bhowmik

Abstract Fantasy Inspirational

3  

Paula Bhowmik

Abstract Fantasy Inspirational

শিক্ষিত

শিক্ষিত

1 min
163

কি করে যে কাজ করে শরীর নামের এই যন্ত্রটা,

প্রায় কিছুই বুঝিনা, যতই পড়ি, যতই খাটাই মাথা !

টেকনলজি উন্নত হয়েছে বটে, কিন্তু ঠিক কতটা ?

অশ্বিনীকুমারদ্বয় যদি ছিলেন ভিষক, নারদ বিদূষক !

নারায়ণ, নারায়ণ করতেন তিনি নাকি প্রায় সারাক্ষন,

আর হনুমান, লেজের আগুনে করেছিলেন লঙ্কা দহন,

বান্দরপুঞ্ছ্ গ্লেসিয়ার আজও উত্তরাখণ্ডে বর্তমান,

যেখানে হনুমান নিজের লেজের আগুন নেভান ।

এ কি সত্যি যে,‌ হনুমান ফল ভেবে সূর্যকে খেতে যান !

রেগে গিয়ে শিব ছোট্টো গনেশের মাথা কেটেছিলেন,

কিডনি,চোখ,লিভার ট্রান্সপ্লান্ট আমরা মেনে নিয়েছি,

বায়োলজিতে এ্যানাটমির কিছু কিছু যে জেনেছি !

কিন্তু সন্দেহ করি,ওনারা হাতির মাথা জুড়ে ছিলেন !

বুঝতে পারিনা, আসলে ঠিক কতটা শিক্ষিত হয়েছি !


Rate this content
Log in

Similar bengali poem from Abstract