STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational Others

3  

Manik Goswami

Classics Inspirational Others

শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা প্রতিষ্ঠান

1 min
182


ফেলে এসেছি জীবনের সেই মধুময় কিছু দিন,

বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে ছন্দে বাজেনা বীণ।

মনের কোণে বিষাদ বয়ে,

স্মৃতির ঘরে উঁকি দিয়ে,

ফিরে দেখার তাগিদ নিয়ে, হইনি উদাসীন।

চাপা কষ্টের বেদনা হিয়ার গর্ব করেনি ক্ষীণ।


দুস্টুমীতে মাতামাতি বন্ধু কজন মিলে,

টেবিলটাতে হাতের কলায় বাজতো তবলা বোলে।

জীবন ছিল খোলামেলা,

পড়ার সাথে খেলাধুলা,

কেটে যেত স্কুলের বেলা নানান হট্টগোলে,

পরীক্ষাতে পাশের লাগি সবাই একই দলে।


মজা হতো একে অন্যের টিফিন খেয়ে নিয়ে,

খোস মেজাজে গল্প করি তারই ঘরে গিয়ে।

ব্ল্যাকবোর্ডেতে আঁকিবুঁকি,

দোষীর নামটা লুকিয়ে রাখি,

সুযোগ বুঝে দিতাম ফাঁকি শাস্তি পাবার ভয়ে।

বন্ধুরা সব ভাইয়ের মতো, প্রিয় প্রাণের চেয়ে।


বিদ্যালয়ে জীবন ছিল, জীবনে ছিল প্রাণ,

নির্মল হরষে মাতামাতি, শিক্ষকে হয়রান।

কুঁড়ির থেকে ফুল বানিয়ে,

সুগন্ধ তার ছড়িয়ে দিয়ে,

লেখাপড়ার শিক্ষা ছাপিয়ে মানুষ গড়ার স্থান,

আজও আমি ভালোবাসি আমার শিক্ষা প্রতিষ্ঠান। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics