STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

শীতের পিঠে

শীতের পিঠে

1 min
4

শীতকালে ঠান্ডা আবহাওয়ায় মরসুমি খাবার ধরনটা অন্য,

বাঙালীর ঘরের পিঠে পুলির স্বাদ - গন্ধ হলো অনন্য।

শুধুই খেতে জানে বাঙালী নয় , খাওয়াতে তার দক্ষতা বেশ,

একবার খাওয়া শুরু হলে গোটা শীতে হবে না তার শেষ।

রসে আর রসনায় মেতে ওঠে বাঙালী নূতন গুড় 

নলেনে,

সেই গুড়ের তৈরী পায়েসের স্বাদ তুমি পাবে না কোনখানে।

জোগাড় তার অনেক রকম নারকেল গুড়, ক্ষীর মধ্যমনি,

নবান্নের আতপের গুঁড়োতে সাজে একসাথে খাদ্যর

খনি।

প্রথমে চিতই -এ শুরু পর পর এসে যায় পাটিসাপ্টা

পুলি,

প্রাণ আর পেট ভরে খেলেও ফুরায় না বাঙালীর পিঠের ঝুলি।

অন্য সব ধরণের রান্না সবাই জানে,এতে মত নেই ভিন্ন,

বাঙালীর চাল কুটে পিঠে বানানোর পদ্ধতি জানেনা

কেউ অন্য।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract