STORYMIRROR

Abhijit Halder

Romance Others

3  

Abhijit Halder

Romance Others

শেষ বিদায়

শেষ বিদায়

1 min
289

হয়তো কদিন পরে

চলে যাবো বহু দূরে

যেখান থেকে কেউ কোনোদিন

আর আসে না ফিরে।।

যাবার আগে বলে যাবো

কি ছিলাম তোমার কাছে

চোখের জলে বয়ে যাবো

শুধু তোমায় ভালোবেসে।।

ঘুম থেকে জেগে উঠে

দেখবে যখন নিজের চোখে

খুজবে তখন চারিদিকে

নেই আমি কোনোখানে।।

অতীতের পুরোনো দিনগুলি

ভাসবে শুধু স্মৃতি হয়ে

কেঁদে কেঁদে বলে যাবে

নেই আমি তোমার কাছে।।

ঘুম আসবে না প্রতিরাতে

দেখবে তখন আয়নাতে

নিজের মুখ বারে বারে

চাঁদের ঐ আলো হয়ে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance