STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

শেষ বেলা

শেষ বেলা

1 min
1.3K

দেখে ফিরে যাব এই ইচ্ছেই ছিল 

সীমানার আয়নায় এক করুণ মুখ 

হঠাৎ  চুপি চুপি নিয়ে এসেছিল আমায় 

ঘর গৃহস্থালির সংসারে ।


প্রত্যহ তুলসীর মূলে প্রদীপ জ্বেলে 

নিকানো উঠোনে বসে মালা গেঁথেছি বছরের পর বছর।

হাত রেখে হাতের মধ্যে সারিয়েছি জীবন 

সময়ের ছাতায় আগলে দিন প্রতিদিনের রোদ বৃষ্টি।

আজ

বিরাশি বছরের বৃদ্ধ নায়ক আমি; 

তুমি সত্তর বছরের জননী 

আমার শোবার ঘরে ফুলের মালায় জড়ান

তুমি আজও আমার হৃদয়-বাসিনী 

কামনাবৃতা -সংসারিনী ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics