STORYMIRROR

Kausik Chakraborty

Abstract

4  

Kausik Chakraborty

Abstract

সেলফি

সেলফি

1 min
320

সেলফি নিলে উলটে যাবে বুক

পানসে হবে নিকোলাসের তারা

সাধ্যমতো শ্লোগান দেবে মুখে

দ্বার আঁটেনি বিপথে কান্নারা


ঘোর আসেনা সেলফি ঢুলু চোখ

সবার থেকে ছিনিয়ে আনা কিস্

হাত রেখোনা কারেন্ট পজিসনে

ডিভাইসের মধ্যিখানে বিষ


ছুরিকাহত হলেও হতে পারো

দোষ দিও না লক্ষ্মীটি আয়নায়

মুখোশ থেকে সরিয়ে নিলে চোখ

সেলফি জোনে লুকিয়ে থাকা যায়


সেই ঘরেতে পূর্বাভাসে মেঘ

বৃষ্টি হলে এখানে হতে পারে

কে সি পালের বরাত আছে বাধা

খোলামাঠেও সেলফি ক্লিক করে


শকুন ডাকে ঐ পাড়াতে একা

সন্তানেরা ঘুমিয়ে আছে তাও

তোমার দিকে তাক করেছে কেউ

সেলফি রেডি, স্ক্রিনের দিকে চাও


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract