STORYMIRROR

Gopa Ghosh

Inspirational

4  

Gopa Ghosh

Inspirational

সেই নারী

সেই নারী

1 min
482

আমি সেই নারীর কথা বলছি যে, পরিবারের সব দায়িত্ব ছেড়ে রোজ অফিসের পথ ধরে,

আমি সেই নারীর কথা বলছি, যে কোলে সন্তান রেখে রোজ ইট-পাথর ভাঙ্গে,

আমি সেই নারীর কথা বলছি, যে অসুস্থ বাবার চিকিৎসার জন্য, রোজ ধনী বাড়িতে বাসন মাজে,

আমি সেই নারীর কথা বলছি, যে বাসে ট্রেনে কারো কু-প্রস্তাবে, সপাটে একটা চড় কষায়,

আমি সেই নারীর কথা বলছি, যে দুর্ঘটনায় ধর্ষিতা হয়েও জীবনের পথে বাধা না মেনে এগিয়ে চলে।

আমি সেই নারীর কথা বলছি, যে কোন কুন্ঠা না করে,

অটো চালকের সিটে গিয়ে বসে।

আমি সেই নারীর কথা বলছি, যে অদম্য সাহসে ভর করে, মহাকাশে যায় উড়ে।

আমি সেই নারীর কথা বলছি যে পুরুষের সাথে সমান তালে পাহাড়ে পাহাড়ে ট্রেকিং করে।

আমি জানাই নারী শক্তি কে কুর্নিশ, তারা সব পারে,

তারাই পৃথিবীতে স্বয়ং মা দুর্গা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational