STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

সে কোথায়

সে কোথায়

1 min
335

বর্ষা গো তুমি

সযত্ন স্মৃতিতে

    মনোমুগ্ধ মনোরমা 

তুমি সাজো

কবির ভাবনায় 

    কাব্যাময়ী কল্পনা

তৃষিত প্রাণে

ভরে দাও তুমি 

    অমিয় সুধাধারা

মেঘ মল্হারে 

মনপ্রাণ মোর 

     হয় যে আত্মহারা

ভাসা বাদলে

মেঘ মাদলে

    ভেজা ভেজা আস্তরণে

সজল ঘন

ভেজায় মন

     বেদনার জাগরণে

বর্ষা প্লাবনে

ধারা শ্রাবণে

     হারালো সে কোথায়

অশ্রু ধারা

বর্ষা ধারায়

     আজও যে কাঁদায়  ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract