STORYMIRROR

আশালতা Ashalata

Romance Tragedy Classics

3  

আশালতা Ashalata

Romance Tragedy Classics

সে এসেছিল

সে এসেছিল

1 min
203

সে এসেছিল,

সদ্য ফুটেছিল তখন ভোরের আলো,

নীরবে সে এসেছিল।

এসেছিল সে আমার প্রাণের নিকটে,

যখন আকাশ ডুবেছিল কালোর সাগরে,

নীরবে সে এসেছিল।

যখন আকাশে জ্বলছিল কয়েক কোটি তারা,

যখন হাসছিল পূর্ণিমার চাঁদ 

তখন সে এসেছিল,

সে এসেছিল নীরবে।

এসেছিল সে আমার মেঘলা দিনের দুপুরে,

এসেছিল সে আলোয় ভরা এক রোদ মাখানো সকালে।

এসেছিল সে মনখারাপের রাতে,

এসেছিল সে হাসি মাখানো ভোরে।

সে এসেছিল,

সে এসেছিল নীরবে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance