STORYMIRROR

আশালতা Ashalata

Romance Tragedy

3  

আশালতা Ashalata

Romance Tragedy

শেষ চিঠি দিলাম তোমায়

শেষ চিঠি দিলাম তোমায়

1 min
193

প্রিয়তম তুমি,

জানিনা আছে কিনা তোমার মনে,

কিন্তু আমার তো আছে,

তাই যাওয়ার আগে শেষ চিঠিতে,

তোমায় কটি কথা জানিয়ে যেতে চাই।

কোনো এক আবছা আলো মাখা বিকেলে,

গঙ্গার ঘাটে তুমি আমার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দিয়েছিলে,

"সারাজীবন থাকব আমি তোমার পাশে"

ওই একটা কথাই আমার মনে আলোরণ তুলেছিল তুমূল,

হঠাৎই মনে নেচে উঠেছিল হাজারটা প্রজাপতি।

মনে হয়েছিল আমার একান্ত আপন মানুষটিকে আমি পেয়ে গেছি।

তুমি খবর নিয়েছিলে আমার মনে অনুভূতির? 

মনে হয়না।

বিয়ের পরে প্রথম রাতে যখন তোমার ভালোবাসায় সিক্ত হয়েছিলাম আমি,

আমার মনে হয়েছিল এই ছোঁয়া এই স্পর্শ আমার একান্তই আপন, 

এতে আর কারোর অধিকার নেই।

তুমি খবর নিয়েছিলে আমার মনের অনুভূতির?

মনে হয়না।

এতো গেল প্রেমের কথা ।

এবার আসি অপ্রেমের কথার,

মাসিকের দিনগুলো যখন তলপেটটা ব্যাথায় অসাড় হয়ে যেত,

তখনও তুমি আমার শরীরটাকে নিয়ে খেলে চলতে আপন মনে,

বাঁধা দিতে চাইলেও শুনতে না,

আমার মনে হত এই শরীরটার জন্যই তুমি আসো আমার কাছে,

মনের কোন টান নেই,

আবার পরক্ষণেই মনে হত এতো সব স্বামীরই অধিকার।

অদ্ভুত এক দোটানায় পড়ে যেত আমার মন ।

আমার ছোটো ছোটো ইচ্ছে গুলো যখন গুরুত্বহীন হয়ে পড়ত তোমার কাছে তখন?

যেদিন তুমি বললে আমাকে আর চাওনা তুমি,

তুমি খবর নিয়েছিলে আমার মনের অনুভূতির?

মনে হয়না।

তাই অনুভূতি গুলো আজ মরে গেছে,

সেই সাথে ভিতরে ভিতরে মরে গিয়েছি আমি।

এই ঠুংকো সম্পর্ক তাই আর টিকিয়ে রাখতে পারলাম না,

পারতামই বা কিভাবে, তুমিই যেখানে চাওনা।

তাই এই শেষ চিঠিটা দিয়ে মুক্তি দিলাম তোমাকে।

ভালো থেকো নতুন কাউকে নিয়ে।

শুধু অনুরোধ একটাই,

তার অনুভূতিগুলো কে আমার মতন মেরে ফেলোনা।

ইতি,

তোমার ,

পরিত্যক্তা ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance