STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

স্বপ্নের ম‍্যাজিশিয়ান

স্বপ্নের ম‍্যাজিশিয়ান

1 min
174

আমার জীবনে স্বপ্নের

ম‍্যাজিশিয়ান তুমি,

আমার মুখ ফুটে কিছু বলার আগেই

সব বুঝে যাও তুমি,

ভ‍্যানিশ করে দাও সমস্ত দুঃখ, কষ্ট,

জীবনে ছড়িয়ে দাও হাসির মন্ত্র,

তোমার ছোঁয়ায় জীবন সাত রঙে

হয়ে ওঠে রঙিন,

তোমার মধ‍্যেই করতে চাই আমার

আমিকে বীলিন,

এই জীবন হয়েছে ধন‍্য,

তোমার সান্নিধ্য পাওয়ার জন‍্য।

আমার জীবনে স্বপ্নের

ম‍্যাজিশিয়ান তুমি,

যখন জীবনে সমস্ত স্বপ্ন হয়েছিল ভঙ্গ,

হারিয়ে ফেলেছিলাম বেঁচে থাকার আশা,

তুমি আমাকে দেখিয়ে ছিলে সঠিক

পথে এগিয়ে চলার দিশা,

সবার দুঃখ, কষ্টকে কি করে পারো

আপন করে নিতে,

আমি চাই ঠিক তোমার মতই

ম‍্যাজিসিয়ান হতে।

যার কাছে নেই কোন রকম যাদুকাঠি,

যার অন্তরটা পুরোপুরি খাঁটি,

যার কথার মধ‍্যে লুকিয়ে আছে

হাজার হাজার শক্তি,

যে পাশে থাকলে সহস্র বাঁধা অতিক্রম

করে জীবন পায় চলার গতি,

আমার অস্তিত্ব সে যে তোমারই দান,

তুমি আমার জীবনে স্বপ্নের ম‍্যাজিশিয়ান।





এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract