STORYMIRROR

Satya Sundar

Classics Inspirational

3  

Satya Sundar

Classics Inspirational

স্বাধীনতা

স্বাধীনতা

1 min
195

স্বাধীনতা মানে মনের মুক্তি

  যুক্তি মেশানো কাজ

বন্ধন আছে ভালোবাসা মাখা

   পাখা মেলে দাও আজ।


স্বাধীনতা মানে সকলের আমি

    দামি সবারই স্বার্থ

 দ্বন্দ্বের মাঝে ছন্দ মেলানো

    বেলানো বাঁচার অর্থ।


স্বাধীনতা মানে খোলা আকাশ

    হরেক রঙের খেলা

 নোনা জলের দ্বীপ গুলিতে

    যোগসূত্রের ভেলা।


স্বাধীনতা মানে স্বপ্ন দেখার

     পূর্ণ অধিকার

অধিকার আর কর্তব্যের

      হিসেব বরাবর।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics