STORYMIRROR

Rudrasom Shee

Abstract Inspirational

3  

Rudrasom Shee

Abstract Inspirational

সাধকের প্রার্থনা

সাধকের প্রার্থনা

1 min
2K

অন্ধকার কে দূরে সরিয়ে

আসবে নতুন দিনের আলো,

সেই আলো কেই সঙ্গী করে

কল্যাণের দীপশিখাটি জ্বালো।


মনের আঁধারকে দূরে ঠেলে

বরণ করো সজীব সত্যকে,

লজ্জা,সংকোচ,ভয় মুছে ফেলে

বিনাশ করো ভীষণ মিথ্যাকে।


পরাজিত হোক সেই মিথ্যাচারী

দগ্ধ হোক সে তোমার রুদ্রশিখায়,-

হয়ে ওঠো তুমি এক বিদ্রোহকারী

তোমার নিজের ভীষণ স্বমহিমায়।


হয়তো ক্ষতবিক্ষত হবে তুমি

কিন্তু সে-ই হবে পরাজিত;

বিজয় মাল্যখানি পরে তুমি 

হবে কল্যাণের পথে উপনীত।


কঠিন হও অশুভ'র প্রতি

কল্যাণ করো তোমার আলিঙ্গনে;

মঙ্গল কর্মসাধনে হও ব্রতী,

আর ফুল ফোটাও সত্যের প্রাঙ্গণে।


সমস্ত সুন্দরের সাধক তুমি

আর সমস্ত কল্যাণের বাহক,

আবার মিথ্যাকে দমন করে

তুমিই তো মিথ্যার সংহারক;


তোমার ভীষণ দ্বিমূর্তির মহিমায়

তুমিই তো সেই অসীম বীর;

দেখিয়ে দাও আলোর দিশা

ভেঙে দাও আঁধারের প্রাচীর।


দাও হে মোরে মনের শক্তি,

এই হোক আমার শেষ প্রার্থনা...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract