STORYMIRROR

Shubhranil Chakraborty

Fantasy

4  

Shubhranil Chakraborty

Fantasy

রূপকথার দেশ

রূপকথার দেশ

1 min
885

ভাবছি যদি পেতাম ফিরে

রূপকথার ওই সোনার দেশ

যেথায় নেই কোন দুঃখ নেইকো জরা

আছে শুধুই ভালো লাগার আবেশ।


সেথায় স্বপ্ন দিয়ে ভোর শুরু হয়

স্বপ্ন ঘেরা রাতের পরে

সেথায় বসন্তের যে নেইকো শেষ

ফাগুন আসে বারেক ফিরে


সেথায় গাছের পরে মানিক ফলে

ফসল ফলে সোনার

সেথায় নেইকো যুদ্ধ নেইকো হিংসা

আছে ভালোবাসা অপার।


সাত সমুদ্র তেরো নদীর পাড়ে

এমন কি দেশ সত্যি আছে

থাকলে কি না ভালই হতো

তোমার আমার সবার কাছে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy