STORYMIRROR

Sabita Ray Biswas

Inspirational Children

4  

Sabita Ray Biswas

Inspirational Children

#rang barase রঙ মিলান্তি

#rang barase রঙ মিলান্তি

1 min
12

তিতলি দিয়া ঝিমলি রিয়া খেলবি নাকি দোল

রঙ ভরে নে পিচকারিতে বাজারে তোরা ঢোল

হলুদ লাল নীল গোলাপী ছড়িয়ে রঙ মেলা

আকাশটাকে রাঙিয়ে দিলে খুব জমবে খেলা

মিনির ছানা গিনিটাকেও মাখাবি ধরে রঙ

জিতেই নিবি সেরার ট্রফি সাজবি সেরা সঙ

ডোডো বাবান মোডো পাপান অলোক ঈশিতাকে

রঙ মাখিয়ে ভূত বানাবি ন্যাড়া বংশীদাকে

রঙের ভাগে কম পড়লে পলাশ ফুল তুলে

বালতি ভরে রঙ বানাবি ইচ্ছে মত গুলে

সবার রঙে রঙ মেলালে দারুন মজা হবে

মনের খুশি বেড়েই যাবে বসন্ত উৎসবে।

             



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational