STORYMIRROR

Sabita Ray Biswas

Classics

4  

Sabita Ray Biswas

Classics

অগ্নীবীণার কবি

অগ্নীবীণার কবি

1 min
165

সাম্যের কবি তিনি কাজী নজরুল

বাঙালির প্রিয় কবি তিনি বুলবুল

কবির কন্ঠে ফোটে বিদ্রোহী সুর

গানের ছন্দে সব ভয় হয় দূর


যুবদল জেগে ওঠে তাঁঁর আহ্বানে

মুক্তির গানে গানে সাড়া জাগে প্রাণে

কুলি মুটে মজুরেরা ছিল তার সাথি

আঁধারের বুক চিরে জ্বালাতেন বাতি


নির্ভীক কবি তিনি ভয় ডর হীন

জাদুর চিরাগ হাতে যেন আলাদীন

উন্নত শির তাঁর অবিচল গতি

অভীক কবির বুক ভরা সম্প্রীতি


লৌহ কঠিন ছিল তাঁর মনোবল

কেঁপে যেত ইংরেজ শাসকের দল

অগ্নীবীণার কবি তিনি নজরুল

জন্মের শুভক্ষণে নাও কবি ফুল।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics