STORYMIRROR

Manik Goswami

Romance Fantasy Others

3  

Manik Goswami

Romance Fantasy Others

পুরাতন চিঠি

পুরাতন চিঠি

1 min
476


সেই যে কাঁপা হাতে লেখা, তোমার প্রথম চিঠি,

যত্ন করে রেখে দিয়েছি তারে,

মন যখন উদাস হয়ে হাওয়ায় ভেসে ভেসে,

সাদা মেঘের আঁচল তলে নিজেকে লুকিয়ে ফেরে;

তখন, ভারী হয়ে যাওয়া অঝোর চোখের জল,

হারিয়ে যেতে চায় জলদ মেঘের আড়ে।

নতুন করে খুলে বসি তোমার চিঠির পাতা,

প্রথম প্রেমের আবেগ, ছড়ানো রয়েছে যেথা;

লজ্জা, ভয়ে কেঁপে যাওয়া লেখার প্রতি ছত্রে,

তোমায় আমি খুঁজে বেড়াই পুরাতন সেই পত্রে।

কিশোরী মনের উথালি হৃদয় ছোঁয়া,

ভবিষ্যতের পানে চেয়ে স্বপ্নে মজে যাওয়া।

খুশির সাগরে দোল খাওয়া মনে, নোঙরের অভিলাষ,

লাজুক চোখে, বিনত মুখে, ফুটে ওঠে ভয়-ত্রাস।

রাতের ঘুমে সাঁতার কাটি চাঁদ তারাদের দেশে,

আদর করে বিছিয়ে দেওয়া মায়াময়ী আবেশে,

জেগে থাকার গল্প শুনিয়ে দিলে,

ঘুম ঘুম চোখে অলস স্বপ্ন জালে।

হারিয়েছে আজ অনেক কিছু, হারিয়ে ফেলেছি তোমায়,

তবু, সে চিঠির প্রতিটি ছত্রে তোমার ছোঁয়া পাই।

কেমন আছো যদি জানাতে আবার পত্র লিখে,

আঁকড়ে ধরে সেই চিঠিটায় যেতেম অন্যলোকে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance