STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

পুজোর প্রেম

পুজোর প্রেম

1 min
178

পূজো মানেই নির্মল আকাশ 

শিউলি - কাশ ফুলের হাসি

পূজো মানেই ভিড়ে- ভারে 

মনে বাজে খুশির আড়বাঁশি!


পূজো মানেই বাঁধহীন উদ্দামতা 

সঙ্কোচ সব হচ্ছে লাগামছাড়া

পূজো মানেই খুশির রঙ-বেরঙে

সেজে উঠছে আমার পাড়া!


পূজো মানেই শিশির ভেজা ঘাস 

 আর আনাড়ি শাড়ির সাজ

পূজো মানেই রাগে-অনুরাগে

ডুবে থাকাটাই কাজ!


পূজো মানেই উৎসব ভালোবাসা 

আর প্রেমের শতেক ফন্দি

পূজো মানেই জানা-অজানায়

আমি তোমার চোখের বন্দী!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract