প্রতীক্ষায়
প্রতীক্ষায়
চন্দ্র সূর্য্য গ্রহ তারা
আকাশ বাতাস বসুন্ধরা,
সবাই আজি একাসনে রয়েছে অপেক্ষায়,
দূষণ দোষণ তোষণ শোষণ এবার বুঝি যায় ।
মরুর পাহাড় লিপ্ত রবে,
সাগর বারি শুষবে যবে ,
নদী খাল বিল ঝর্ণা বা ঝিল যাবে শুকায়ে হায়,
আমরা মানুষ ফানুস তুলে ওড়ার প্রতীক্ষায় ।
রাজপথে যত মিটিং মিছিল,
যান চলাচল করছে শিথিল ,
মরছে কেউ মারছে কেউ বোমা গুলির ঘায়,
বাইরে বেরোনো আজকাল বিষম দায় ।
পায় না শিশু খেলার মাঠ,
সে সব এখন শ্মশানঘাট,
গিরি কন্দরে অন্দরে তার বিষের বাঁশী বাজায়,
নেই আদালত উদ্দালকের ; সাজা দিবে সে রাজায়।
আসবে না দিন জানি কোনদিন যদিও অপেক্ষায় ।
