প্রকৃতি হাঁসেডাঃ গৌতম মান্না
প্রকৃতি হাঁসেডাঃ গৌতম মান্না
জীবন আজ আমার রামধনু রঙে রাঙা
মরন তাহার কেউ জানে না!
দেখি আর ভাবী শুধু উদিত আকাশে
অস্তাচলে দেখি বাঁকা রামধনু তে।
কী সুন্দর সেই অর্ধ বৃত্তে ঘেরা সপ্ত রঙে
মনে হয় বৃষ্টি ভেজা আদ্রতায়…
মিলন এদের নাহি কোন কালে তে
মিলন শুধু দেখি বিপরীত আকাশে।
বড় হয়ে পড়েছি শুধু বইয়ের পাতায়
প্রকৃতির রং বৃষ্টি ভেজা পূব পশ্চিম আকাশে।
জীবন আজ আমার রামধনু রঙে রাঙা
মরন তাহার কেউ জানে না!!

