STORYMIRROR

Sulata Das

Abstract Inspirational

3  

Sulata Das

Abstract Inspirational

পরিবেশ দিবস

পরিবেশ দিবস

2 mins
644

     আবার এসেছে বিশ্ব পরিবেশ দিবস।

কেন করি একদিন শপথ,একদিন পালন?

     যদি না পারি করতে এর প্রকৃত সংরক্ষণ

পরিবেশ দিবসে দেখাই কত না উন্মাদনা,

     তাও হায় হয় না যে তারে বাঁচাবার সূচনা!

জল-বায়ু-পরিবেশ-প্রকৃতি-মাটি ,

    সবই তো ছিল আগে ষোলোয়ানা খাঁটি।

প্রতি পদে-প্রতি ক্ষণে করেছি তারে প্রদূষিত 

    ভবিষ্যত প্রজন্ম তাই আজ হয়েছে বঞ্চিত।

গল্পে শোনা নির্মল প্রকৃতি- বিশুদ্ধ বাতাস

    তাদের কাছে যে আজ এ-সবই ইতিহাস।

উজার করে বন-বানিয়েছি আবাসন,

    রাসায়ণিক ছড়িয়ে মাটিকে করেছি লাঞ্ছিত।

আপন উন্নতি সাধনে বানিয়েছি কল-কারখানা

 নদী-নালা-সাগরে ফেলেছি তার বর্জ্য,তার আবর্জনা।

দূষিত ধোঁয়া তে নির্মল সমীরণ আজ হয়েছে বিষাক্ত-

    নি:শ্বাসে লই মোরা বায়ু প্রদূষণ যুক্ত।

চারিদিক আছে ভরে প্লাস্টিক জঞ্জালে,

    উষ্ণায়নে বরফ গলে পরিণত হয়েছে জলে।

প্রকৃতি-পরিবেশ-প্রাকৃতিক সম্পদ

    না ভেবে কারো কথা, ডেকে এনেছি বিপদ।

জল-বায়ু-শব্দ-দূষণে-পরিবেশ কলুষিত,

    বন্যজন্তু পশু পাখীর জীবন আজ বিপর্যস্ত।

প্রাকৃতিক ভারসাম্য হয়েছে নষ্ট

    বেড়েছে সবার দু:খ- বেড়েছে যে কষ্ট।

স্বার্থোন্মত্ত হয়ে করছি নির্বিচারে পশুহত্যা

    হারিয়েছি আজ মানবিকতা- মানবসত্তা।

তাই চলছে রোগ জীবানুর নিষ্ঠুর পরিহাস,

    পরিবেশ রক্ষা না হলে কঠিন হবে 

এ পৃথিবীতে করা বসবাস।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract