STORYMIRROR

Sucharita Das

Romance Others

2  

Sucharita Das

Romance Others

প্রেমিক হতে চাই আমি

প্রেমিক হতে চাই আমি

1 min
442

তোমার জন্য জীবন দিয়ে 

তোমার প্রেমিক হতে চাই না আমি।

তোমার জন্য নিজেকে ভালো রেখে

তোমার প্রেমিক হতে চাই আমি।

তুমি মাঝপথে ছেড়ে চলে গেলে,

তোমার দুঃখে বিরহী প্রেমিক

 হতে চাই না আমি।

তার থেকে বরং তোমার ছেড়ে দেওয়াকে

অস্ত্র করে জীবন পথে নিজের রাস্তা পাল্টে নতুন পথে এগিয়ে গিয়ে

এক দৃষ্টান্ত মূলক প্রেমিক হতে চাই আমি।

দুঃখে কাতর হয়ে নয়,

দুঃখকে স্বীকার করে এগিয়ে গিয়ে

প্রেমিক হতে চাই আমি।

অপমানে বিদ্ধ হয়ে নয়, 

অপমানকে ধূলোয় মিশিয়ে দিয়ে,

 নতুনভাবে নিজেকে আবিষ্কার করে

তোমার প্রেমিক হতে চাই আমি।

 জানো এ যুগে বিরহে কাতর প্রেমিক 

বড়ই বেমানান।

তার চেয়ে বরং নিজেকে নতুন করে চিনে,

নতুনভাবে সাজিয়ে গুছিয়ে 

যোগ্য করে তুলে,

তোমার প্রেমিক হতে চাই আমি।

ভালোবাসার সমুদ্রে ডুবে গিয়ে নয়,

সেই সমুদ্রে ভেসে থাকার শক্তি সঞ্চয় করে

তোমার প্রেমিক হতে চাই আমি।

 যেন অনেক বছর পরও

তুমি আমাকে দেখে

 গর্ব করে বলতে পারো,

কখনও তোমার প্রেমিক হতে 

চেয়েছিলাম আমি।

ভালোবাসায় ডুবে যেতে তো সবাই পারে,

ভালোবাসার সমুদ্রে ভেসে থেকে

 ভালোবাসার নৌকার কান্ডারী হয়ে এগিয়ে গিয়ে ক'জন বলতে পারে

তোমার প্রেমিক হতে চাই আমি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance