STORYMIRROR

Rahul Kar

Romance

2  

Rahul Kar

Romance

প্রেমের কড়চা

প্রেমের কড়চা

1 min
345

তোমার চকলেটি ভালোবাসার মাদকতায় মাখামাখি হতে চেয়েছি রোজ

উপহারের চকলেট টা না হয় তোলা থাক অপেক্ষার আদুরে আস্বাদনে 

গোলাপী কামিজের তলায় গোলাপ চূর্ণ আঘ্রাণ পেতে মন বসে থেকেছে কতো শতাব্দী ধরে

বাগানের গোলাপ নিশ্চয় ওই প্রেমসিক্ত আলাপের চেয়ে প্রবল নয়।

তোমার মখমলি আদুরে ছোঁয়ায় শরীরী ওম ছুঁয়ে যায় অন্তরাত্মার তাজমহল।

সেই অন্তরঙ্গতার অনুভব ছুঁতে পারবে টেডিবিয়ারের তুলতুলে স্পর্শে?

আমার ভালোবাসার আকাশে রোজ তারা হয়ে ফুটে তোমার অধরা অবয়ব।

সেই অদৃশ্য ছায়াতে মায়ার চাদর জড়িয়ে নিত্য অনুভব করি তোমার অস্তিত্ব।

তাই আদরের পরতে পরতে অনুভূতিরা খেলা করে যায় শত শতাব্দী জুড়ে।

সেই অমরত্বের আস্বাদ পাবার জন্য একটা দিন বা একটা সপ্তাহ নয়, প্রতিটি দিনেই প্রেমের শুভ মহরত।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance