STORYMIRROR

Doyel Kar

Inspirational Others

4  

Doyel Kar

Inspirational Others

প্রবাসী

প্রবাসী

1 min
14

সারা বছর বাইরে থাকে নাম তাই প্রবাসী,

সারা বছর কাজ করে পরিবারের মুখে আনে হাসি,

হাজার দুঃখ কষ্ট বেদনা সহ্য করে পড়ে থাকে বছরের পর বছর,

চাইলেও যেতে পারে না রাখতে পারেনা কোন খবর।

পেটের দায়ে কাজের খোঁজে যেতে হয় ভাই মুখ বুজে,

ইচ্ছে হয় না তবু যেতে হয়, না গেলে যে পরিবার অনাহারে রয়।

বাইরে গেলে অনেক টাকা বলে অনেক লোকে,

বাইরের যে কষ্ট জ্বালা যে যায় সেই বোঝে।

হাজার লোকে হাজার বলে নিন্দুকেরা নিন্দা করে,

বিদেশ গেলে শাসকেরা শ্রমের নামে রক্ত চোষে।

দেয় না খেতে শান্তভাবে, ভুলতে দেয় না ক্লান্তটাকে,

কাজ কর কাজ কর সারাদিন শুধু খেটে মরো,

কষ্টে ফাটে বুক হৃদয়ে রয়েছে হাহাকার

এই বুঝি প্রাণ গেল পারিবারের দেখা হবে না আর।

প্রবাসীর জ্বালা তারাই বোঝে যারা প্রবাসে থাকে,

বাবা মা স্ত্রী সন্তান সব ছেড়ে থাকতে হয় বিদেশে,

সব সইতে হচ্ছে বাধ্য হয়ে পরিবারকে ভালোবেসে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational